রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসার গ্রিল কেটে ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা লুট করেছে ডাকাতরা।
রবিবার ভোরে পূর্ব গোড়ানের ৪৬৪ নম্বর এক ব্যাংকারের বাসায় এই ঘটনা ঘটে। ডাকাতির সময় দু’জন আহত হয়েছেন। আহতরা হলেন- ওই বাসার মালিক ও এনসিসি ব্যাংকের কর্মকর্তা এ কে এম গোলাম কবির কচি (৫২) ও তার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ার আত্মীয় ফরিদ উদ্দিন (৫৭)।
আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তাদের।
খিলগাঁও থানার ওসি মাইনুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, এ ডাকাতির ঘটনায় ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ লুট হয়েছে।
