বাংলাদেশের লক্ষ্য ২৯৮

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ১৪:২৩

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে সুরেশ রায়নার সেঞ্চুরি ও সানজু স্যামসনের ফিফটিতে  আগে ব্যাট করে ৬ উইকেটে ২৯৭ রান করেছে ভারতীয় এ দল। জয়ের জন্য বাংলাদেশ ‘এ’ দলের চাই ২৯৮ রান।

 

ভারতীয় ‘এ’ দলের পক্ষে সর্বোচ্চ ১০৪ রান করেন রায়না। দ্বিতীয় সর্বোচ্চ ৯০ রান আসে সানজু স্যামসনের ব্যাট থেকে। তৃতীয় উইকেটে ১১৬ রানের বড় জুটিও গড়েন রায়না-স্যামসন।
 
তৃতীয় উইকেটে সানজু স্যামসন ও সুরেশ রায়না মিলে ১১৬ রানের বড় জুটি গড়েন। সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন স্যামসন। তবে সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থাকতে তাকে ফিরিয়ে জুটি ভাঙেন আল-আমিন হোসেন। স্যামসনকে বোল্ড করেন তিনি। ৯৯ বলে ১০ চার ও এক ছক্কায় ৯০ রান করেন স্যামসন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন শফিউল ইসলাম।

 

তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় আছে দুই দল। আজকের ম্যাচেই সিরিজ নির্ধারিত হবে। ক্রিকইনফো