মৌসুমের প্রথম তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করলেও এখনো সিরি-আ মিশনে জুভেন্টাসকেই ফেবারিট মানছেন রোমা কোচ রুডি গার্সিয়া।
সাম্প্রতিক সময়ে তুরিনের ক্লাবটি সিরি-আ লিগে আধিপত্য বিস্তার করেছে। টানা চার শিরোপা দখল করে অনেকটাই একপেশে করে তুলেছে ইতালির ঘরোয়া লিগকে। এবারের আসরে এখন পর্যন্ত গতবারের রানার্স-আপ রোমার তুলনায় ছয় পয়েন্ট পিছিয়ে আছে জুভেন্টাস, টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলানের তুলনায় তাদের ব্যবধান আট পয়েন্ট। এই পরিসংখ্যানে এখনই নিজেদের সুস্পষ্টভাবে এগিয়ে রাখতে নারাজ গার্সিয়া।
জুভেন্টাসের থেকে প্রথম থেকেই এগিয়ে থাকতে হলে একটি ম্যাচেও পরাজিত হওয়া চলবে না বলেও তিনি সতর্ক করেছেন। গার্সিয়ার মতে, এবারের আসওে সিরি-আ আরো বেশী উন্মুক্ত হয়ে গেছে। কিন্তু আমার মতে এখনো জুভেন্টাসই ফেবারিট। আমাদের শুধুমাত্র নিজেদের জয়ের ধারা ধরে রাখতে হবে। ফলাফল পেতে মাঠে আমাদের সবটুকু উজাড় করে দিতে হবে। বাসস
