পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই। কোম্পানি ৩টি হচ্ছে—মাইডাস ফিন্যান্সিং লিমিটেড, আজিজ পাইপস এবং বিএসআরএম।
ডিএসই জানিয়েছে, এ সব কোম্পানির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে পাঠানো নোটিসের জবাবে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানানো হয়েছে।
বিশ্লেষণে দেখা যায়, গত ১৮ কার্যদিবসে মাত্র ৫ দিন মাইডাস ফিন্যান্সিংয়ের শেয়ার দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ২০ দশমিক ৫৯ শতাংশ।
আজিজ পাইপসের শেয়ারদর ২১ কার্যদিবসে বেড়েছে ১৭ দশমিক ৫০ শতাংশ।
আর বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের শেয়ারদর গত ১০ কার্যদিবসে ২৩ দশমিক ৪০ শতাংশ বেড়েছে।
