অনলাইনে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্টেট ইউনিভার্সিটির সৌজন্যে লাখ টাকার স্কলারশীপ, ল্যাপটপ, স্মার্টফোন ও গিফট কুপন জিতে নেয়ার সুযোগ এলো। গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।
কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে http://natunkichu.com/online-quiz এই ঠিকানায় রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। এরপর ফর্মে দেওয়া প্রশ্নের উত্তর দিতে হবে। কুইজের উত্তর খুঁজে পেতে প্রতিটি প্রশ্নের সাথে ২টি করে সহায়ক লিংক থেকে সাহায্য নেওয়া যাবে। প্রশ্নের উত্তর সঠিক হলে ২৪ ঘণ্টার মধ্যে নতুনকিছু ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হবে। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বাছাইকৃতরা মূল পর্বের প্রতিযোগিতা অংশ নিতে পারবে।
বিচারক মণ্ডলীর যাচাই-বাছাই শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের দেওয়া হবে লাখ টাকার স্কলারশীপ, ল্যাপটপ, স্মার্টফোন ও গিফট কুপন। নতুনকিছু ডটকমের আয়োজনে এই অনলাইন প্রতিযোগিতায় সহযোগী হিসেবে রয়েছে স্টেট ইউনিভার্সিটি, শিখে নিন, প্রিয়.কম, গ্লোবাল নিউজ এবং টাইমস পিআর।
