রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে মোকাররম হোসেন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তাকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার এসআই মোহাম্মদ নান্নু জানান, ভালুকা থানার একটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে উত্তরায় তার বাসায় অভিযান চালিয়ে ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
