অ্যাপল জানিয়েছে, চীনে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের কিছু অ্যাপ্লিকেশন থেকে ক্ষতিকর প্রোগ্রাম সরানোর জন্য কাজ করছে। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মনে করা হচ্ছে, অ্যাপলের অ্যাপ স্টোরে এটিই প্রথম বড় ধরনের আক্রমণ।
হ্যাকাররা অ্যাপসগুলোতে একটি ক্ষতিকর কোড প্রবেশ করিয়েছে। এতে অ্যাপ ব্যবহারকারীরা সমস্যায় পড়ছেন। এর মধ্যে রয়েছে উইচ্যাট অ্যাপ, মিউজিক ডাইলোডের একটি অ্যাপ ও ইউবার-লাইক কার হেইলিং অ্যাপ।
‘এক্সকোডগোস্ট’ নামের ঐ প্রোগ্রামটি ডিভাইস থেকে হ্যাকারদের তথ্য সংগ্রহ করতে সাহায্য করে।
অ্যাপলের একজন ক্রিস্টিন মোনাগান মুখপাত্র বলেছেন, অ্যাপগুলো সরিয়ে ফেলা হয়েছে। এটির উন্নয়নে কাজ করা হচ্ছে।
অ্যাপলের অফিসিয়াল উইচ্যাট ব্লগে বলা হয়েছে, অ্যাপলের পুরনো অ্যাপের ভার্সন আক্রমণের শিকার হয়েছে। তবে উইচ্যাট ৬.২.৫ এবং নতুন ভার্সনগুলো নিরাপদ আছে।
