বাগেরহাটের ফকিরহাটে হযরত আমীর হামজা (রা.) দাখিল মাদ্রাসা নিয়োগ পরীক্ষা একদিন আগে অনুষ্ঠিত হওয়ায় দুর্নীতির অভিযোগে তা স্থগিত হয়েছে। সংশ্লিষ্ট দফতর ও স্থানিয়রা জানান, গত ২১ সেপ্টেম্বর চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা একদিন আগে ২০ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় ফকিরহাট খোদেজা খাতুন সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শুরু হয়।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দেবাশীষ কুমার বিশ্বাস বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মাদ্রাসার পরিচালনা পরিষদ সভাপতি শেখ জালাল উদ্দিনকে নিয়োগ পরীক্ষা সাময়িক স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে মাদ্রাসা সুপার মোজাফফর হোসাইন খান বলেন, “নির্দিষ্ট দিনেই পরিক্ষায় অংশগ্রহণ করেছিল প্রার্থীগণ। অজ্ঞাত কারণে ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যানের (শিরিন আক্তার কিসলুর) হস্তক্ষেপে সংশ্লিষ্ট দফতরের পরিক্ষা স্থগিত করেছেন।" উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান বলেন, একদিন আগে পরিক্ষা নেওয়ার বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
