পরের ম্যাচেই ফিরছেন লিওনদোস্কি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ১৬:২৪

গোঁড়ালির ইনজুরি কাটিয়ে বায়ার্ন মিউনিখের স্কোয়াডে ফিরেছেন স্ট্রাইকার রর্বাট লিওনদোস্কি। ফলে জার্মান বুন্দেস লিগায় ভলফসবুর্গের বিপক্ষে ম্যাচেই দেখা যাবে লিওনদোস্কিকে।


গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েন পোল্যান্ডের আন্তর্জাতিক এ স্ট্রাইকারকে। ফলে জার্মান বুন্দেস লিগায় ডার্মস্টাডের বিপক্ষে খেলতে পারেননি তিনি। তবে আগামী বুধবার লীগের ম্যাচে ওলফসবার্গের বিপক্ষে একাদশে দেখা যাবে লিওনদোস্কিকে। ঐ ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে দলের সাথে অনুশীলনও করেছেন তিনি। নিজের সুস্থতার ব্যাপারে লিওনদোস্কি বলেন, এখন ৯০ ভাগ সুস্থ আমি। আশা করছি পরের ম্যাচে খেলতে পারবো। তবে ম্যাচ শুরুর আগে আমার ব্যাপারে সিদ্ধান্ত নিবেন টিম ম্যানেজমেন্ট। আমি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।


জার্মান বুন্দেস লীগায় এখন পর্যন্ত চার ম্যাচে অংশ নিয়ে তিন গোল করেছেন লিওনদোস্কি। গত মৌসুমে লীগে ৩১ ম্যাচে অংশ নিয়ে ১৭ গোল করেছিলেন তিনি। বাসস