দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৫, ১২:৪২
 
দিনাজপুরের হিলিতে ট্রেনে কাটা পড়ে দুইজন মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হিলি রেল স্টেশনে থেকে কিছু দূরে এই দুর্ঘটনা ঘটে। তবে তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
 
স্থানীয়দের বরাত দিয়ে থানার এসআই খোকন চন্দ্র সাহা জানান, ‘দ্রুতযান এক্সপ্রেস’ ঢাকার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি হিলি স্টেশন ও লেবেল ক্রসিং পার হয়ে কিছুদূর যাওয়ার পর ২৩৯ নম্বর রেল পিলারের কাছে দুইজন কাটা পড়ে।