মেডিকেলে ভর্তি পরীক্ষা ফল বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৫, ১৬:২৭
 
মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে নগরীর চকবাজারের গুলজার চত্ত্বর এলাকায় শিক্ষার্থীরা মানবন্ধন ও সমাবেশ পালন করে।
 
বিক্ষোভ ও সমাবেশের কারণে যান চলাচলে সমস্যা হচ্ছে না। উভয়াপাশে যানবাহন চলছে।
 
এক শিক্ষার্থী জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।
 
চকবাজার থানার ওসি মো. আজিজ আহমদ বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়েছে। তবে যান চলাচলে রাস্তার একটি অংশ উন্মুক্ত রাখা হয়েছে।
 
গত শুক্রবার সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়। গত রবিবার স্বাস্থ্য অধিদফতর ফল ঘোষণা করেছে। পরীক্ষায় অংশ নেয়া ৮৩ হাজার শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৮ হাজার ৪৪৮ জন। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করার পর পরীক্ষা বাতিলের জন্য দাবি জানিয়ে আসছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।