‘জনসন-হ্যাজেলউড ছাড়াও অস্ট্রেলিয়ার বোলিং শক্তিশালী’

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৩৭

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে মিচেল জনসন ও জশ হ্যাজেলউড না আসলেও তাদের বোলিংকে যথেষ্ট শক্তিশালী মনে করছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলস এর কোচ থাকাকালে প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে তারা বরং আগের থেকে শক্তিশালী হয়েছে।


অস্ট্রেলিয়ান বোলিং ইউনিটের প্রশংসা করে তিনি বলেন, অস্ট্রেলিয়ার বোলিং (জনসন ও হ্যাজেলউড ছাড়াও) এখন আগের কয়েক বছর থেকে শক্তিশালী কারণ দলে প্যাট কামিন্স ও স্টার্ক আছে। আমি জানি তারা কতোটা ভালো বোলার। নাথান লিওন দুই বছর আগে ভারতে যেমন খেলেছে তার থেকে অনেক ভালো বোলার। এবং আমি জানি স্টিভেন ওকিফি কী করতে পারে।


জনসন ও হ্যাজেলউডের অনুপস্থিতি দলকে ভোগাবে না বলে তিনি বলেন, জনসন ও হ্যাজেলউড অবসরে থাকলেও এটা যথেষ্ট শক্তিশালী বোলিং আক্রমণ। এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমরা যদি তাদের ২০ উইকেট নিতে পারি তাহলে তাদের আমরা ভালোই চাপে ফেলতে পারবো। ক্রিকেট কাউন্টি