কর্ণাটকের বিপক্ষে এ দলের ব্যাটিং বিপর্যয়

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৪৯

ভারতীয় ‘এ’ দলের কাছে ওয়ানডে সিরিজ খোয়ানো বাংলাদেশ ‘এ’ দল আজ প্রথম তিন দিনের ম্যাচে ভারতের রাজ্য দল কর্নাটকের মুখোমুখি হয়েছে। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৫৮ রানে।



বাংলাদেশের ১০৫ রানই এসেছে লিটন দাস ও শুভাগত হোমের ব্যাট থেকে। আর বাকি নয় ব্যাটসম্যান মিলে করেছেন ৪৬ রান। বাকি ৭ রান এসেছে অতিরিক্ত  থেকে।

দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন শুভাগত, ৫৫ রান। লিটনের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান। ১৫ রানে অপরাজিত ছিলেন সাকলাইন সজীব। এ ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি। কর্নাটকের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন মুরলিকৃষ্ণ প্রাসিধ। বিসিসিআই ওয়েবসাইট