কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফাল্গুনকরা এলাকায় সড়ক দুর্ঘটনায় সুমন (২৮) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন জেলার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের কাজী জোড়পুকুরিয়া গ্রামের শহিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশা নিয়ে চৌদ্দগ্রাম উপজেলার ফাল্গুনকরা এলাকা থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন সুমন। ফাল্গুনকরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সুমন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
