মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও জালিয়াতির অভিযোগে রংপুর মেডিকেল কলেজের তিন চিকিত্সকসহ সাতজনকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে র্যাব- ১৩ রংপুর ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফ জানান, প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগে তিন চিকিৎসক ডা. শরিফুল ইসলাম অন্তু, ডা. জিল্লুর রহমান রনি, ডা. পাভেল এবং কোচিংয়ের শিক্ষক আতিকুর রহমান আদিল, মো. জামিল উদ্দিন, সাজরাতুল ইয়াক্কীন রানা, কোচিংয়ের ব্যবস্থাপনা পরিচালকসহ সাতজনকে রংপুর মেডিকেল কলেজ ও ধাপ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে প্রশ্নপত্র ফাঁস চক্রটিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
