জার্মানির রেল কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, সীমান্ত নিয়ন্ত্রণের জন্য আগামী ৪ অক্টোবর পর্যন্ত অস্ট্রিয়া ও হাঙ্গেরির সঙ্গে তাদের ট্রেন সার্ভিস বন্ধ রাখা হবে। ইউরোপের দেশগুলোতে শরণার্থীদের অব্যাহত চাপের মুখে এমন সিদ্ধান্ত নিলো জার্মানি কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হাজার হাজার শরণার্থী বুদাপেস্ট, হাঙ্গেরি ও অস্ট্রিয়ার সালজবুনা থেকে জার্মানির পশ্চিমাঞ্চলীয় মিউনিখে গিয়ে পৌঁছেছে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর সাময়িকভাবে সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করে দেশটি। জার্মান রেল কর্তৃপক্ষ ডয়চে বান এক বার্তায় জানায়, সীমান্ত নিয়ন্ত্রণের কারণে অস্ট্রিয়ার সলজবুর্গ ও হাঙ্গেরির বুদাপেস্ট রুটে ট্রেন চলাচল প্রাথমিকভাবে ৪ অক্টোবর ২০১৫ পর্যন্ত বন্ধ থাকবে। তবে যাত্রীরা অন্য রুটে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যেতে পারবেন। সূত্র: এএফপি
