সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ট্রাক- অটোরিকশা সংঘর্ষে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে হাসনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ছাতক ট্রাফিক ও স্থানীয় সূত্র জানায়, ছাতক থেকে একটি মালাবহী ট্রাক সিলেট যাচ্ছিল। ট্রাকটির ছাতক উপজেলার হাসনাবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
