সুনামগঞ্জের পুরান জাহানপুর থেকে শাহীন মিয়া (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। শাহীন মিয়া দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়ার পুরান জাহানপুর গ্রামের মো. অজুদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শাহীন পরিবারের সবার সঙ্গে রাতের খাবার খেয়ে নিজের শয়ন কক্ষে যায়। সকালে তাকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। পরে বাড়ি পেছনে একটি আম গাছে ঝুলে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
