জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। আহত হয়েছেন আরও ২জন। মঙ্গলবার রাত ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ বিশ্বরোডের দুরমুঠ হাতিজা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় থানার অফিসার ইনচার্জ নাসিমূল ইসলাম জানানন, একটি নসিমন ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশরাফ (৩০), রাশেদ (৩০), হাসিবুল (২৫) এবং জিহাদ (৩০) আহত হয়। আহতদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। আশংকা জনক অবস্থায় হাসিবুল ও জিহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন দুপুরে তাদের মৃত্যু হয়।
