গাজীপুরে বাস চাপায় এক নারী নিহত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৩১


গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগড়া বাইপাস মোড়ের কাছে বাস চাপায় এক অজ্ঞাত পরিচয়ের নারী নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

গাজীপুর হাইওয়ে পুলিশের এসআই বাহার আলম জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে ভোগড়া বাইপাস এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শেরপুরগামী ড্রিমল্যান্ড পরিবহনের একটি বাস ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালকসহ বাসটি আটক করেছে পুলিশ।