ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় ৩ নারী নিহত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৪৮
 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় তিন নারী নিহত হয়েছেন। বুধবার  বেলা একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- ইসলামাবাদ গ্রামের মৃত মতি মিয়ার স্ত্রী আতিয়া খাতুন(৪০), একই গ্রামের সাদেক মিয়ার স্ত্রী শামসুন্নাহর (৫০) এবং তেরকান্দা গ্রামের জালাল মিয়ার স্ত্রী আজিয়া বেগম (৬০)।
 
প্রত্যক্ষদর্শী  ও পুলিশ জানিয়েছে, ইউনিংন পরিষদ থেকে বিজিএফের চাল নিয়ে আতিয়া, শামসুন্নাহার ও আজিয়া বাড়ি ফিরছিলেন। এসময় ঢাকা থেকে সিলেটগামী এনাম পরিবহনের একটি বাস আসার পথে বাড়িউড়া নামক স্থানে তাদের চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে গিয়ে পড়ে।
 
খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আসটি উদ্ধার করে।
 
সরাইল থানার ওসি আসাদ আলী জানিয়েছেন, দুর্ঘটনার পর আধাঘণ্টার মতো যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।