বাদ পড়লেন হিগুয়েইন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৫, ১৬:১৯

বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচের জন্য আর্জেন্টাইন দল থেকে বাদ পড়েছেন তারকা ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইন। তবে দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন জুভেন্টাসের স্ট্রাইকার পাওলো ডিবালা।

জুলাইতে কোপা আমেরিকায় দারুন ব্যর্থ ছিলেন হিগুয়েইন। পুরো টুর্নামেন্টে তার কাছ থেকে এসেছে মাত্র দুটি গোল। তার উপর চিলির বিপক্ষে ফাইনালে পেনাল্টি শট মিস করে আর্জেন্টিনার পরাজয়ে মূখ্য ভূমিকা রাখেন। চলতি মাসে বলিভিয়া ও মেক্সিকোর বিপক্ষে যুক্তরাষ্ট্র সফরের দল থেকেও শারিরীক সমস্যার কারনে তিনি সুযোগ পাননি। সিরি-আতে গত মৌসুমে পালেরমোর হয়ে দারুন পারফর্ম করা ডিবালা এবারের গ্রীষ্মে জুভেন্টাসে নাম লেখান। ইতোমধ্যেই সিরি-আ চ্যাম্পিয়নদের হয়ে তিন ম্যাচে পাঁচ গোল করেছেন এই তরুন স্ট্রাইকার। রোববার লাজিওর বিপক্ষে নাপোলির হয়ে হিগুয়েইন ৫-০ গোলের জয়ী ম্যাচটিতে দুটি গোল করেন। কিন্তু তারপরেও কোচ জেরার্ডো মার্টিনো বলেছেন শুধুমাত্র একটি ম্যাচের ওপর নির্ভর করে তিনি দল নির্বাচন করেননি। মার্টিনো বলেছেন, এই তালিকা আগেই প্রস্তুত করা হয়েছে। আমরা শুধুমাত্র একটি সপ্তাহ বিবেচনায় আনিনি। এখানে অনেক কিছুই জড়িত।

শনিবার বোকা জুনিয়র্সের ফরোয়ার্ড কার্লোস তেভেজ একটি অনাকাঙ্খিত ঘটনায় জড়িয়ে পড়েছিলেন। আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে ম্যাচে তিনি প্রতিপক্ষ ডিফেন্ডার এজেকুয়েল হ্যামের গোড়ালিতে আঘাত করায় তার হাড়ে চিড় ধরে। তবে মার্টিনোর বিবেচনায় দলে সুযোগ পেয়েছেন তেভেজ। ২০১৮ সালের রাশিয়ান বিশ্বকাপের বাছাইপর্বে মিশনে আর্জেন্টিনা ৮ অক্টোবর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে। পাঁচ দিন পরে প্রতিবেশী প্যারাগুয়ে সফরে যাবে ২০১৪ সালের ফাইনালিস্টরা।


স্কোয়াড : গোলরক্ষক : সার্জিও রোমেরো, নাহুয়ের গাজমান, অগাস্টিন মারচেসিন।


ডিফেন্ডার : পাবলো জাবালেটা, নিকোলাস ওটামেন্ডি, মার্টিন ডেমিচেলিস, এমানুয়েল মাস, মার্কোস রোহো, ফাকুনযো রোনকাগলিয়া, এজেকুয়েল গ্যারে, মিল্টন কাসকো, রামিরো ফুয়েন্স মোরি।


মিডফিল্ডার : হাভিয়ার মাসচেরানো, লুকাস বিগলিয়া, এ্যাঞ্জেল ডি মারিয়া, হাভিয়ার পাস্তোর, ইভার বানেগা, রবার্তো পেরেইরা, এনজো পেরেজ।


ফরোয়ার্ড : লিয়নেল মেসি, পাওলো ডিবালা, সার্জিও আগুয়েরো, কার্লোস তেভেজ, নিকোলাস গেইটান, এ্যাঞ্জেল কোরেরা, এজেকুয়েল লাভেজ্জি। বাসস