৪০০ মিলিয়নে ইনস্ট্যাগ্রাম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৫, ০৩:৪৫

ফেসবুকের কিনে নেওয়া ফটো-শেয়ারিং অ্যাপ ইনস্ট্যাগ্রাম ৪০০ মিলিয়ন ব্যবহারকারীর ল্যান্ডমার্ক পেরিয়ে গেছে। ফেসবুকের বাইরে অন্যান্য সামাজিক যোগাযোগের সেবার মধ্যে গত তিন বছরে সবচেয়ে বেশি ব্যবহারকারী যুক্ত হয়েছে ইনস্ট্যাগ্রামেই।

৪০০ মিলিয়নের ল্যান্ডমার্ক অতিক্রম করার মাধ্যমে এটি টুইটার বা স্ন্যাপচ্যাটের মতো সেবাকেও ব্যবহারকারীর সংখ্যায় ছাড়িয়ে গেছে।

ইনস্ট্যাগ্রামের আনুষ্ঠানিক ব্লগে এই ল্যান্ডমার্কের ঘোষণা দেওয়ার সাথে সাথে জানানো হয়, এই ব্যবহারকারীর তিন-চতুর্থাংশই যুক্তরাষ্ট্রের বাইরের। আর এতে নতুন যুক্ত হওয়া সব ব্যবহারকারীর মধ্যে এগিয়ে রয়েছেন ব্রাজিল, জাপান ও ইন্দোনেশিয়ার ব্যবহারকারীরা।