ঝিনাইদহের শৈলকুপায় রাজিব (১৬) নামে এক কিশোর ভ্যান চালককে হত্যার পর তার ভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার রাতের কোন এক সময় উপজেলার কৃত্তিনগর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রাজির একই উপজেলার চর বাখরবা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
শৈলকুপা থানার ওসি হাশেম খান জানান, দুর্বৃত্তরা কাতলাগারির গড়াই নদীর ঘাট থেকে কিশোর চালকের ভ্যানটি ভাড়া করে। কিছু দূর যাওয়ার পর কৃত্তিনগর গ্রামের জি-কে প্রকল্পের খালের ব্রিজের পাশে তার হাত পা বেঁধে গলায় ফাঁস দিয়ে রাজিেকে হত্যা করে পাশের ধান ক্ষেতে পানির মধ্যে লাশ ফেলে ভ্যান নিয়ে চলে যায়।
স্থানীয় লোকেরা বৃহস্পতিবার সকালে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
