ঝিনাইদহ জেলার মহেশপুরে ভারত থেকে আসা ৬টি গরু আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার সীমান্তবর্তী পদ্মপুকুর গ্রাম থেকে এগুলো আটক করা হয়।
বিজিবি’র চুয়াডাঙ্গা- ৬ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল এস এম মনিরুজ্জান জানান, বিজিবি’র শ্যামকুড় বিওপি’র একটি টহল দল অভিযান গরুগুলো আটক করে। পাচারকারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গরু ফেলে পালিয়ে যায়।
