দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৫, ১৭:০৬
ভারতে পাচারকালে ৩৪টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে ডিবি পুলিশ। জয়পুরহাট নিশ্চিন্তা নামক স্থানে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বারসহ ওই পাচারকারীকে আটক করা হয়। আটক এহসানুল হক হীরা (২৮) বগুড়ার আটাপাড়া ওয়াবদা এলাকার মৃত নুরল হক সরদারের ছেলে। স্বর্ণের বারগুলোর ওজন দুই কেজি ছয় শ গ্রাম। যার মূল্য এক কোটি ৬১ লাখ ৬৬ হাজার টাকা।
 
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, এহসানুল হক হীরার বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে মামলা করে কালাই থানায় সোপর্দ করা হয়েছে।