গাজীপুরে অপহৃত মাহিন ফেনীতে উদ্ধার, আটক-৩

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৪৮
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে অপহৃত শিশু মো. মাহিন হোসেনকে (৬) ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাগানবাড়ী এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করেছে ফেনী র‌্যাব-৭।
 
এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রফিকুল সরকার (৩২), রফিকুলের স্ত্রী মোছাম্মৎ আছমা বেগম (৩০) ও মো. সালা উদ্দিন (১৮) নামে তিনজনকে আটক করা হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পে কমান্ডার মেজর মোঃ মোজাম্মেল হোসেন এসব তথ্য জানান।
 
উল্লেখ্য, শনিবার মাহিনকে অপহরণ করা হয়। এরপর তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দাবিকৃত টাকা না দিলে মাহিনকে হত্যার হুমকি প্রদান করে তারা। এ ব্যাপারে রবিবার মাহিনের চাচা বাদী হয়ে গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন গাজীপুর র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প বরাবরে মাহিনকে উদ্ধারের জন্য একটি আবেদন করেন।