বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফরের কথা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার নিজের বাড়িতে একটি সংবাদ সম্মেলনে তিনি জানান আগামী রোববার বা সোমবার পাকিস্তান সফরে দেশ ছাড়বে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।
বিসিবি সভাপতি বলেন, পাকিস্তান সফরে রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা পাবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। সফরে অন্যদের সঙ্গে বিসিবি পরিচালকও থাকবেন। বিসিবির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনামও খেলার সময় মাঠে উপস্থিত থাকবেন। তিনি আরো জানান , এবারের সফরে কেবল লাহোরে খেলতে পারে মহিলা ক্রিকেট দল। তবে সম্ভাব্য ভেন্যুর তালিকায় আছে করাচিও। গত মঙ্গলবার মহিলা ক্রিকেট দলকে পাকিস্তান সফরের অনুমতি দিয়ে বিসিবিতে চিঠি পাঠায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ।