সেলফি তুলে ঘুম ভাঙ্গা!

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৫, ১৪:১৫
অ্যালার্ম দিয়েও যারা ঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারেন না তাদের জন্য অভিনব ব্যবস্থা নিয়ে এসেছে অ্যাপলিকেশন স্ন্যাপ মি আপ। ঘুম থেকে উঠে সেলফি না তোলা পর্যন্ত অ্যালার্ম বাজিয়ে যাবে এই অ্যাপটি।
 
এমন অনেক ঘুমকাতুরে মানুষ আছেন যারা ঘুমের জন্য কাজে যেতে না পেরে দিনের পর দিন নানা যন্ত্রণা ভোগ করেন। তাদের জন্য যন্ত্রণা মুক্তির উপায় হতে পারে অ্যাপ্লিকেশন ‘স্ন্যাপ মি আপ’।এই অ্যাপ্লিকেশনের সুবিধা হলো এটি অ্যাক্টিভেট করে রাখলে ঘুম থেকে উঠে যতক্ষণ পর্যন্ত না সেলফি তোলা  হবে ততক্ষণ পর্যন্ত অ্যালার্ম বন্ধ হবে না। কারণ, এই অ্যাপের অ্যালার্ম বন্ধের একমাত্র উপায় হলো সেলফি তোলা। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম পরিচালিত মোবাইলে এই অ্যাপলিকেশনটি ব্যবহার করা যাবে। টেকনিউজ টুডে