বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আজ নিজ জেলা মাগুরার জজ কোর্ট জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। আজ সকাল সাড়ে ৮টায় এ নামাজ অনুষ্ঠিত হয়।
সাকিব সকালে পিতা মাশরুর রেজা, আত্মীয়-স্বজন ও বন্ধুদের নিয়ে নামাজ পড়তে আসেন। সেখানে নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের কোলাকুলি এবং শুভেচ্ছা বিনিময় করেন। পরে সাকিব শহরের কেশবমোড়ে নিজ বাড়িতে পশু কোরবানি দেন।
এর আগে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে সকল ভক্তকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, "এই মহিমান্বিত ঈদুল আযহার ত্যাগের দিক্ষা আমাদের আত্মাকে করুক পরিশুদ্ধ এবং এগিয়ে নিয়ে যাক বৃহত্তর সমৃদ্ধির দিকে।" বাসস।
