এবার ব্লাটারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে সুইস অ্যাটর্নি জেনারেল অফিস।
১৯৯৮ সালে ফিফা সভাপতির দায়িত্ব গ্রহণ করেন সেপ ব্লাটার। কিন্তু তারপর থেকে নানা রকম দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অর্থ আত্মসাৎ, ভুল ব্যবস্থাপনা ইত্যাদি নানা অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সকল অভিযোগের খড়গকে অবহেলা করে বেশ দম্ভ নিয়েই প্রায় দেড় যুগ টিকে আছেন ব্লাটার। কিন্তু এবার তার নিজ দেশের আইনি কর্মকর্তারাই তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন।
আগামী বছরের শুরুতে ব্লাটার তার পদ ছাড়বেন। তখন নির্বাচিত হবে নতুন সভাপতি। আর সেই নির্বাচনের দৌড়ে এগিয়ে আছেন ইউরোপিয়ান ফুটবল প্রধান মিশেল প্লাতিনি। কিন্তু সেপ ব্লাটারের বিরুদ্ধে করা অভিযোগের সঙ্গে এবার যুক্ত হয়েছে ভবিষ্যৎ প্রধান মিশেল প্লাতিনির নামও। যা ভবিষ্যৎ প্রধানের জন্য একটি মারাত্মক সমস্যা হিসেবে উপস্থাপিত হতে পারে বলে ধারণা করছেন ফুটবল বিশ্ব।
অভিযোগ উঠেছে ব্লাটার ২০১১ সালের ফেব্রুয়ারিতে ফিফার তহবিল থেকে ২০ লাখ ডলার সরিয়ে উপঢৌকন দিয়েছিলেন প্লাতিনিকে, ১৯৯৯ থেকে ২০০২ সালের মধ্যে তার হয়ে কিছু ‘কাজ’ করে দেওয়ার জন্য।
