গাংনীতে একাধিক বাড়িতে চুরি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৪১
মেহেরপুরের গাংনী পৌর সদরের হাসপাতাল পাড়ায় একাধিক বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। ঈদের ছুটিতে এসব নির্জন বাড়িতে কৌশলে একাধিক তালা ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ শেষে শনিবার বাড়ি ফিরে ঘরে ঢুকে সকল কক্ষে তালা ভাঙ্গা এবং সমস্ত আসবাবপত্র  ও মালামাল তছনছ অবস্থায় দেখতে পাওয়া যায়। গাংনী হাসপাতালের মধ্যে সংরক্ষিত আবাসিক এলাকায় বসবাসরত নিপোর্টের স্টাফ আইরিনের বাসা-বাড়িতে অন্যদিকে হাসপাতালের পাশে একইভাবে প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি ফারুক হোসেনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
 
গাংনী নিপোর্টের স্টাফ আইরিন এর স্বামী বিশিষ্ট ব্যবসায়ী বাস মালিক সমিতির সেক্রেটারি, আরকে পরিবহনের পার্টনার এবং গাংনী বাজারের সততা এন্টারপ্রাইজের পার্টনার আমজাদ হোসেন জানান, ঈদের ছুটিতে আমরা গ্রামের বাড়ি খলিসাকুন্ডিতে প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ শেষে বাড়ি ফিরে দেখি ঘরে তালা ভাঙ্গা।ঘরের সমস্ত মালামাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরে ২৩ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার এবং কিছু দামী মালামাল খোয়া গেছে বলে দেখতে পাই। অন্যদিকে কাজীপুর কলেজের প্রভাষক হাজী মিজানুর রহমান হজব্রত পালন করতে সৌদি আরবে অবস্থান করায় তার স্ত্রী স্থানীয় লাইসিয়াম স্কুলের শিক্ষিকা জানান, পরিবারের লোকজনের অনুপস্থিতিতে ঘরের তালা ভেঙ্গে চার ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে।
 
শনিবার বেলা ১২ টায় এ খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘ঈদের দিন সকালে বাড়িটি নির্জন থাকায় চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।