তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৪৯
সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৬ জন আহত হয়েছে।
 
শনিবার শুক্রবার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কুমিরা কদমতলা নামক স্থানে ও খলিষখালী দক্ষিণ পাড়া বাজারে এসব দুর্ঘটনা ঘটে।
 
নিহত ছলেমান (৪৫) উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের সামছুর রহমানের পুত্র।  আহতরা হলেন, তৈলকুপি গ্রামের কওছার মোড়লের পুত্র আবু হানিফা (২২), কুমরা গ্রামের সঞ্জয় ভট্রাচার্যের পুত্র তাপস(২৩), অরুন দত্তের পুত্র শুভ(২১), মনোজ দত্তের পুত্র অভিজিৎ (১৯) ও যুগিপুকুরিয়া গ্রামের আহাদ মোড়লের পুত্র জাকির হোসেন(১৮)সহ ছয়জন। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।