শ্রীনগরে বাস চাপায় পথচারী নিহত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৩৩
ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়িতে বাস চাপায় পথচারী নিহত হয়েছে। নিহত পথচারী উপজেলার দক্ষিণ পাইকসা গ্রামে সিরাজুল ইসলাম (৫৫)।
 
শনিবার ডিএম পরিবহনের যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করেছে। পুলিশ বাসটি আটক করেছে। তবে বাস চালক পালিয়ে গেছে।
 
এলাকাবাসী জানায়, রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন সিরাজুল ইসলাম। এ সময় যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে এসে তাকে চাপা দেয়।
 
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা লাশ বাড়ি নিয়ে গেছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।