সোনাতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৪২
সোনাতলায় সড়ক দুর্ঘটনায় আহত রশিদুল ইসলাম ওহিদুল (২৫) মারা গেছেন। শনিবার রাত ৮ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওহিদুল সোনাতলা উপজেলার পশ্চিম তেকানী গ্রামের মো. দুুদু মিয়া মোল্লার ছেলে। 
 
জানা যায়, তিনি ৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে সাভারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। আহত ওহিদুলকে প্রথমে সাভারের এনাম হাসাপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার তাকে শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার রাতে তিনি মারা যান।