জন্মদিনে গুগলের ডুডল

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৫১
 
১৭তম জন্মদিন পালন করছে গুগল। এই দিবসটি উপলক্ষে একটি ডুডল তৈরি করেছে সার্চ ইঞ্জিন।
 
ডুডলটিতে ইন্টারনেট ব্যবহারের প্রথম দিককার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটিতে স্থান পেয়েছে একটি পিসি, একটি লাভা ল্যাম্প, পিসির মনিটরের পিছন দিকে থেকে উঁকি মারা একটি লিনাক্স পেঙ্গুইন  ও আরো কয়েকটি জিনিসপত্র। পিসিটির মনিটরের ডিসপ্লেতে ১৯৯৮ সালে যাত্রা শুরু করা গুগলের হোমস্ক্রিনের ছবিটি প্রদর্শিত হচ্ছে।
 
যদিও কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, গুগল তার নিজের জন্মদিন সম্পর্কে একেবারে নিশ্চিত নয়। ২০০৬ সাল থেকে ২৭ সেপ্টেম্বর জন্মদিন পালন করে আসছে প্রতিষ্ঠানটি। এর আগে ২৬ সেপ্টেম্বর জন্মদিন পালন করা হতো। সূত্র: টেক ২।