মুরাদনগরে ভারতীয় মাদকদ্রব্য আটক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৩৯
কুমিল্লার মুরাদনগরে রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের কদমতলী থেকে শনিবার সন্ধ্যায় ভারতীয় ৭শত বোতল ফেন্সিডিল, হুসকি ও বোটকা উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। যার আনুমানিক মূল্য ৫লক্ষ টাকা বলে জানা যায়।
 
পুলিশ সূত্রে জানা যায়, কদমতলীর মৃত মজিদ মিয়ার বাড়িতে তার মেয়ের স্বামীর নেতৃত্বে একদল মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদকদ্রব্য ব্যবসার উদ্দেশে মজুদ করেছে- এমন সংবাদ পেয়ে মুরাদনগর থানার এসআই নূরুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ শনিবার সন্ধ্যায় ওই বাড়িতে তল্লাশি করে ১শত বোতল ফেন্সিডিল, ৩৯৮ বোতল হুসকি ও ২০২ বোতল বোদকাসহ মোট ৭শত বোতল মাদক উদ্ধার করেন। এ ঘটনার সঙ্গে জাড়িত থাকার অভিযোগে এসআই নূরুল আলম বাদি হয়ে মৃত মজদ মিয়ার মেয়ের জামাই ও খানেপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে ইকবাল (২৫), রামচন্দ্রপুর মধ্যপাড়ার কাজু মিয়ার ছেলে মজিবুবর (৩৫), খানেপাড়ার হানিফ মিয়ার ছেলে হৃদয় (২৪) ও তার বাবা হানিফ মিয়া (৫০)সহ অজ্ঞাত ২-৩ জনের নামে মাদক আইনে একটি মামলা কারেন।
 
এ বিষয়ে মুরাদনগর থানার (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অভিযুক্তদের আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।