মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ১৫:১৪
ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরে বাস চাপায় নানী সালামা বেগম (৩৫) ও নাতনী জিসান (২) মারা গেছেন। রবিবার দুপুরে ষোড়ঘরে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি স্থানীয় কামারপাড়া গ্রামে। সালামা বেগমের স্বামী আব্দুল মালে প্রবাসী। জিসান আক্তারের বাবার নাম মোখলেস মিয়া। 
 
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাাসান জানান, মাওয়াগামী একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। শ্রীনগর থানায় মামলার প্রক্রিয়া চলছে।