মুন্সীগঞ্জে কারেন্টজালসহ আটক ৪

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৫৮
মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে ৩০ কেজি মা ইলিশ, ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ হাজার মিটার কুনা জালসহ চার জেলেকে আটক করেছে কোস্টগার্ড। পরে তাদের জরিমানা করা হয়। রবিবার ভোরে গজারিয়ার উপজেলার মেঘনা নদীতে এই অভিযান চলে। 
 
দণ্ডপ্রাপ্ত জেলারা হচ্ছেন- নারায়ণগঞ্জের সদর উপজেলার নয়াগাঁওয়ের মো. সেলিম (২৫), মো. সাখাওয়াত (২৩), মুন্সীঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ার মো. বিল্লাল (২৭) ও কাজীপুরার মো. আহম্মদ আলী (৩৩)। 
 
পরে মোবাইল কোর্টের বিচারক ইউএনও মাহবুবা বিলকিস চার জেলেকে দুই হাজার টাকা করে জরিমানা এবং জব্দকৃত জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয়। ইলিশগুলো গরীবদের মাঝে বিতরণ করা হয়। 
 
কোস্ট গার্ড স্টেশন পাগলা স্টেশনের কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান ও গজারিয়া উপজেলা মৎস্য অফিসার সালমা আক্তার জানান, মেঘনায় মা ইলিশ আহরণকালে হাতে নাতে তাদের আটক করা হয়। জব্দকৃত ইলিশ মাছসহ জালের আনুমানিক মূল্য ৬০ লাখ ১৫ হাজার টাকা। 
 
২৫ সেপ্টেম্বর হতে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ইলিশের প্রধান প্রজনন কেন্দ্রে হিসাবে চিহ্নিত মুন্সীগঞ্জসহ ১৫টি জেলায় ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।