পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নে শহিদুল ইসলাম (৩০) নামে এক মাওলানা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার বিকেলে আনকুটিয়া তাহের মোড় গ্রামের এ ঘটনা ঘটে। শহিদুল ওই গ্রামের আ. হাইয়ের ছেলে।
জানা গেছে, চাটমোহর-ভাঙ্গুড়া সড়কের মন্ডতোষ নামক স্থানে সিএনজি অটোরিকশা ও নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী মওলানা শহিদুল গুরুতর আহত হন। তাকে প্রথমে ভাঙ্গুড়া হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
