‘অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অভিযোগ দুঃখজনক’

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ২০:০৬
 
‘বাংলাদেশে খেলতে না আসার কারণ হিসেবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অভিযোগ দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
 
ঈদুল আজহার ছুটি শেষে রবিবার সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
 
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তাজনিত অনিশ্চয়তার অভিযোগ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এখন এমন কোনো পরিস্থিতি বা রাজনৈতিক অস্থিতিশীলতা নেই। নেই কোনো জঙ্গি উত্থানের আশঙ্কাও।’