বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ১০:৪৬
রাজধানীর পল্লবীতে বাসের ধাক্কায় তারেক নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। 
 
পুলিশ জানায়, পল্লবীর আপ্যায়ন কমিউনিটি সেন্টারের সামনে মিরপুর ইউনাইটেড সার্ভিসের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় প্রত্যক্ষদর্শীরা মোটরসাইকেল আরোহী তারেককে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। পরে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 
 
এ ঘটনার পর পল্লবী থানা পুলিশ ওই বাসটি জব্দসহ হেলপারকে আটক করে।