রাজবাড়ীতে কুপিয়ে হত্যা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ১১:১৪
রাজবাড়ীর কালুখালীতে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবদুল জব্বার মোল্লা (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
 
রবিবার রাত ১১টার দিকে উপজেলার মৃগী ইউনিয়নের দেয়ালী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতের বাড়ি দেয়ালী গ্রামে।
 
আহত ব্যক্তিদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তারা হলেন একই গ্রামের মুসা মোল্লা ও খাদেম মোল্লা। তারা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
 
এলাকাবাসী ও পুলিশ জানায়, মেহেদি গাছের ডাল কাটা নিয়ে দুই পক্ষে ঝগড়া হয়। পরে এরই জের ধরে এই নিহতের ঘটনা ঘটে।
 
কালুকালী থানার ওসি নূরে আলম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 
তিনি বলেন, রাত ১১টায় আব্দুস জব্বারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকেরা। এ সময় কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে আমি নিজেই ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করে থানায় নিয়ে আসি।