গাংনীতে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ১২:১৫
গাংনীতে সড়ক দুর্ঘটনায় বুলবুলী খাতুন (৩৭) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১ টার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইলে ট্রাকের চাকায় স্পৃষ্ট হয়ে মারা যান তিনি। নিহত বুলবুলী খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার ভরাট গ্রামের দাউদ হোসেনের স্ত্রী।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তেরাইল বাজারের পল্লী চিকিৎসক আক্কাস আলীর কাছ থেকে চিকিৎসা নিয়ে মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়ক পার হচ্ছিলেন বুলবুলি খাতুন। এ সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী মালবাহী একটি ট্রাকের (যার নং কুষ্টিয়া ট-১১-১৩২৭) চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক ট্রাকটিকে আটক করেছে স্থানীয়রা।
 
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। তবে স্থানীয়রা ঘাতক ট্রাকটিতে আটক করেছে। তবে এ ঘটনায় ট্রাকের চালক আটক হয়নি।