সন্দ্বীপে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ১২:২৯
চট্টগ্রামের সন্দ্বীপে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। 
 
সোমবার ভোরের দিকে র‌্যাব-৭ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের গ্রেফতার করে।
 
চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সোহেল মাহমুদ জানান, ভোররাত থেকে হারামিয়া ইউনিয়নে এই অভিযান চলছে। কী পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে তা এই মুহূর্তে নিশ্চিত করা সম্ভব নয়। অভিযান চলমান আছে। তবে এ পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। দুপুর পর্যন্ত ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
 
চট্টগ্রাম র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্রের সংখ্যা এবং অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।