পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে চার দিন বন্ধ থাকার পর সোমবার থেকে যথারীতি শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। চার দিন যাবৎ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় মাল খালাসের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন পড়ে গেছে ভারতের ঘোজা ডাঙ্গা এলাকায়।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার শরীফ আল আমিন জানান, সরকারি ছুটি তিন দিনের সঙ্গে ভোমরা সিএন্ড এফ এসোসিয়েশন ও ভারতীয় ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এসোসিয়েশন নেতৃবৃন্দ যৌথ সিদ্ধান্তে আরও এক দিন বাড়িয়ে ৪ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে আবারও ভোমরা স্থল বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।
