সৈয়দপুরে ইয়াবাসহ আটক ১

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৩৬
সৈয়দপুরে ৮৫ পিস ইয়াবাসহ শাকিল ওরফে বড়কা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩। সোমবার সকালে তাকে  বিচালীহাটি দুর্গামিল ক্যাম্প এলাকা থেকে আটক করা হয়।
 
গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী র‌্যাব-১৩ সিপিসি ভিত্তিতে ইয়াবা বেচার সময় বড়কা (৩২) কে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। কয়েকবার গ্রেফতার হলেও আইনের ফাঁক-ফোকরে বেড়িয়ে আসেন। বেড়িয়ে আবারও এই মাদক ব্যবসা শুরু করেন। শহরের দুর্গামিল বিহারী ক্যাম্পের বাসিন্দা ফুল মিয়ার ছেলে বড়কা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
 
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।