মনপুরায় ৭ জেলে আটক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৩৫
মনপুরায় মা ইলিশ শিকারের সময় সাত জেলেকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার ভোরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কোষ্টগার্ডের নেতৃত্বে মেঘনায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ৩ জনকে ভোলায় জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি  ৪জনকে ১ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
 
মা ইলিশ রক্ষায় রাতে মেঘনার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আ. মান্নান, কোষ্টগার্ড সি পিও মো. বশির, মৎস্য কর্মকর্তা মো. সাঈদুর রহমান রেজা জনতা বাজর সংলগ্ন মেঘনায় রাতভর অভিযান চালিয়ে মা ইলিশ নিধন অবস্থায় মো. আমজাদ (২০), কামাল(৩৫), মিজান (৩৫), কবির (৩০) ও শরিফ (১৮) কে আটক করে। 
 
এছাড়া অন্য একটি ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল চন্দ্র দাস, নওগা সম্প্রসারণ মৎস্য অফিসার অমল কুমার রায়সহ পুলিশের অন্য একটি দল মেঘনায় অভিযান পরিচালনা করেন। এসময় ফকিরের দোন সংলগ্ন পুর্ব পাশের মেঘনা থেকে মাছ ধরা অবস্থায় আবদুল হাই (৪৫)ও মো. জসিমউদ্দিন (৩০)কে আটক করে।
 
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত বসিয়ে আটক আবদুল হাই, মো. জসিমউদ্দিন, মো. আলাউদ্দিন ও মো. আমজাদকে দণ্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক সরকারের জারিকৃত আইন অমান্য করায় ৩ জনকে ১৫দিনের বিনাশ্রম জেল প্রদান করে। মেঘনায় অভিযান অব্যাহত রয়েছে।