মনপুরায় যুবতীর লাশ উদ্ধার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৩৫
মনপুরার লতাখালী কেওড়া বাগান থেকে যুবতীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান চৌকিদার লাশটিকে বাগান থেকে উদ্ধার করে পুলিশকে জানান।
 
জানা গেছে, সোমবার সকাল ১০টায় উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিনে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারের পশ্চিম পাশের লতাখালী নামক স্থানে কেওড়া বাগানে এক যুবতীর  গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। বয়স আনুমানিক ১৮। গায়ের রং শ্যমলা। পরনে ছিল লাল রংয়ের সেলোয়ার কামিজ। 
 
উত্তর সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'লতাখালী কেওড়া বনে একটি মেয়ের গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে জানায়। আমি চৌকিদার পাঠিয়ে লাশটিকে বেড়ির পাশে এনে রেখে পুলিশকে খবর দিয়েছি।'
 
মনপুরা থানার অফিসার ইনচার্জ হানিফ সিকদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।