ঈদে নানা বাড়িতে বেড়াতে এসে মো. আজমির (৭) নামে এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার কেওয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে আজমির। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রনয় মান্না দাশ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। তাকে আনতে অনেক দেরি হয়ে গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
